ঢাকা ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে ৩ দিনব্যাপী সুইট ফেস্টিভালের সমাপ্ত ঘাটাইলে অন্ধত্বকে জয় করা খামারি গফুর এখন সমাজের আলোকবর্তিকা একটু বৃষ্টিতেই স্কুল মাঠে হাঁটুপানি, দুর্ভোগে শিক্ষার্থীরা কালিহাতীতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হিন্নাইপাড়া টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে-প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক নিহত কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠল তাঁতির মরদেহ টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কালিহাতীতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মিলন মেলা

মির্জাপুরে বাসের ধাক্কায় লেগুনাচালক নিহত

মির্জাপুর প্রতিনিধি :
প্রকাশ: ০২:২১:১২ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় রুবেল মোল্লা (৩৬) নামে এক লেগুনাচালক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার মির্জাপুর ক্যাডেট কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মোল্লা উপজেলার ভাওড়া ইউনিয়নের আমরাইল গ্রামের আবুল মোল্লার ছেলে।

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জামান স্থানীয়দের বরাতে জানায়, সকালে চালক রুবেল মোল্লা লেগুনা নিয়ে মির্জাপুর থেকে চন্দ্রার উদ্দেশে রওনা হয়ে মহাসড়কের ওই স্থানে পৌঁছালে পেছন দিক থেকে যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৬-১০৯৪) লেগুনাকে ধাক্কা দেয়। তখন লেগুনার সামনে থাকা অপর একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে লেগুনার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকের আসনে থাকা রুবেল মোল্লা ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানায়, বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

এম.কন্ঠ/ ২২ জুন /এম.টি

নিউজটি শেয়ার করুন