ঢাকা ১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইল আঞ্চলিক সংবাদপত্র পরিষদের ইফতার ও দোয়া মাহফিল ঝুঁকি নিয়ে কাভার্ডভ্যান ভর্তি সিলিন্ডারে গ্যাস সরবরাহ টাঙ্গাইলে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখার দাবিতে মানববন্ধন টাঙ্গাইলে প্রাণি সম্পদের উৎপাদন কারীদের প্রশিক্ষন আবাসিক থেকে পালিয়ে যাওয়ার সময় ৬ তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু মধুপুরের উচ্ছেদ নিয়ে উত্তেজনা, ক্ষতিগ্রস্ত গারোদের পুনর্বাসনের আশ্বাস টাঙ্গাইল মহাসড়কে বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত টাঙ্গাইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নিখোঁজ মাদ্রাসা ছাত্রী জাকিয়া বেচেঁ আছে কিনা জানতে চায় তার পরিবার ঘাটাইলে অবৈধভাবে লাল মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

কালিহাতীতে জিয়াউর রহমান মৃত্যুবার্ষিকীতে দোয়া ও গণভোজ

তারেক আহমেদ :
প্রকাশ: ০১:০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে কালিহাতী পৌরসভার মেয়র আলী আকবর জব্বারের বয়েল মিল মাঠে দোয়া ও গণভোজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ।

টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি একেএম আব্দুল আওয়ালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা সাবেক পৌরসভা মেয়র আলী আকবর জব্বার, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহর আলী, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের আহ্বায়ক একেএম আব্দুল আওয়াল, উপজেলা সাবেক ছাত্রদলের সভাপতি আমিনুর ইসলাম, কালিহাতী পৌর বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদককে ও কালিহাতী পৌর কাউন্সিলর এনামুল হক, বিএনপি নেতা হায়দার আলী, পৌর বিএনপি নেতা মোহাম্মদ আলী, এলেঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব রকিব মোল্লা, ছাত্রদলের নেতা সৈয়দ সাজ্জাদ হোসেন, কালিহাতী পৌর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শহিদুর রশিদ শহীদ প্রমুখ।

আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। সবশেষে দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এম.কন্ঠ/ ০৪ জুন /এম.টি

নিউজটি শেয়ার করুন