ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী পালন টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদল নেতা গ্রেপ্তার কালিহাতীতে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নাগরিক পার্টির সদস্য সচিব রাসেলের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত বাসাইলে কাউলজানী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফুলের নির্বাচনি মতবিনিময়  টাঙ্গাইলে বাংলাদেশ দলিল লেখক সমিতির সমাবেশ টাঙ্গাইলে এডভোকেট ফাইজুর রহমানের মৃত্যুতে স্বরণসভা ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে মিলে চুরি, শ্রমিকদের বেঁধে নিয়ে গেল ট্রান্সফরমার

টাঙ্গাইলে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন, প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৪১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪

আগামী ৫ জুন চতুর্থ ধাপে টাঙ্গাইলের মির্জাপুর, বাসাইল ও সখীপুর উপজেলা পরিষদ নির্বাচন জমে উঠেছে। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। দিচ্ছেন উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি। সাধারণ ভোটাররা প্রার্থীদের প্রতিশ্রুতিতে বিশ্বাস না করে যে প্রার্থী নির্বাচিত হওয়ার পর তাদের খোঁজ খবর রাখবেন এবং এলাকার উন্নয়ন করবেন সেই প্রার্থীকেই নির্বাচিত করতে চান তারা।

প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে শহরের অলিগলি ও গ্রামের হাট-বাজার। প্রার্থী ও তাদের সমর্থকদের গণসংযোগসহ উঠান বৈঠক ও পথসভা চলছে প্রতিদিন।

তবে ভোটাররা বলছেন, সৎ, যোগ্য, পরোপকারী ও বিপদে যাকে কাছে পাবেন এমন প্রার্থীকেই বিজয়ী করবেন তারা। যে প্রার্থী উন্নয়ন করতে পারবে তাকেই চান সাধারণ ভোটাররা। তাই নির্বাচন যত ঘনিয়ে আসছে, আলোচনা তত বাড়ছে কে হবেন আগামী পাঁচ বছরের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।

এম.কন্ঠ/ ০৩ জুন /এম.টি

নিউজটি শেয়ার করুন