ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ টাঙ্গাইলে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযান, জরিমানা ৪ লাখ টাকা পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ঘাটাইলে একটি লাউ গাছের থোকায় ৩৫ লাউ

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:১১:১১ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দিঘলকান্দি ইউনিয়নের জোতনছর গ্রামের কামাল হোসেন এবং লাভলী আকতার দম্পতির বাড়িতে লাউয়ের গাছে হঠাৎ করেই একটি গিট (গাছের শাখার সংযোগ স্থল) থেকে অসংখ্য লাউয়ের ফুল বের হতে থাকে।

সেই ফুল থেকে এক এক করে ৩৫ টি লাউ ধরেছে যা দেখতে একটি থোকার মতো মনে হয়। এ খবর পেয়ে অনেক লোক আসে এই লাউ দেখতে।

ঐ দম্পতি জানান, বাজার থেকে দুই মাস পূর্বে দেশি লাউ গাছের বীজ এনে লাগিয়েছিলাম। এর মধ্যে থেকে ৪টি গাছ বড় হয়ে মাচায় উঠেছে। ৩টি গাছ স্বাভাবিক থাকলেও ১টি গাছের ৩টি থোকায় ৭০-৮০টি লাউ ধরেছে। সেগুলোর মধ্যে বেশ কিছু বড়ও হচ্ছে। দেখে মনে হয় একটি ঝোঁপায় (থোকায়) সব লাউ ঝুলে আছে। স্থানীয় মো.বিপ্লব হোসেন জানান, সে থোকার লাউ ৩৫টা পর্যন্ত গুনে দেখেছে। বিষয়টি তার কাছে অনেক ভালো লেগেছে। এর আগে এমন দৃশ্য সে দেখেনি।

উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান জানান, লাউ গাছটি না দেখে কিছু বলা যাচ্ছে না। তবে এরকম ভাবে লাউ ধরা অস্বাভাবিক কোন ঘটনা না। বিভিন্ন কারণে এরকম হতে পারে।

এম.কন্ঠ/ ০৬ মে /এম.টি

নিউজটি শেয়ার করুন