ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
গোপালপুরের যমজ দুই ভাইয়ের এইচএসসিতে জিপিএ-৫ টাঙ্গাইলে অভিযুক্ত ধর্ষক বিপ্লবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কালিহাতীতে জাতীয় যুব দিবস উদযাপন গোপালপুরে দুই মাথা, চার হাত-পা নিয়ে শিশুর জন্ম টাঙ্গাইলে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা চেষ্টা, অভিযুক্ত বিপ্লব গ্রেপ্তার এইচএসসি পরীক্ষায় সদরে সৃষ্টি কলেজ অব টাঙ্গাইল প্রথম সেতু’র নির্বাহী পরিচালক প্রয়াত মির্জা সাহাদত হোসেনের জন্মদিন পালিত শতবর্ষ পেরিয়েও প্রাসঙ্গিক “সুলতানা স্বপ্ন”: টাঙ্গাইলে পাঠ প্রতিক্রিয়া ও বই বিতরণ উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন  সাংবাদিক শেখর এর মায়ে’র পরলোকগমন

গোপালপুরের যমজ দুই ভাইয়ের এইচএসসিতে জিপিএ-৫

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০১:৩২:২৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সোনামুই গ্রামের যমজ দুই ভাই ইমতিয়াজ রহমান তমাল ও ইশতিয়াক রহমান হিমেল এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তারা দুজনই ঢাকা সিটি কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে এ সাফল্য অর্জন করেছে। তাদের এ কৃতিত্বে পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

দুই ভাইয়ের বাবা মো. মতিয়ার রহমান একটি এনজিওর প্রতিনিধি এবং মা তাহমিনা আকতার শিক্ষকতা করেন। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী তমাল ও হিমেল প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিল। পিএসসি পরীক্ষায় তারা বৃত্তি লাভ করে। এ ছাড়া স্থানীয় কিন্ডারগার্টেন সমিতি ও বিভিন্ন ফাউন্ডেশনের একাধিক বৃত্তি অর্জন করে তারা।

পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে দুই ভাই। ২০২৫ সালে জাতীয় পর্যায়ে দুজনই প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করে।

ভবিষ্যতে প্রকৌশল বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে অবদান রাখতে চায় তমাল ও হিমেল। এ সাফল্যের পেছনে বাবা-মা ও শিক্ষকদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে তারা।

সন্তানদের এ অর্জনে আনন্দ প্রকাশ করেছেন তাদের বাবা-মা। ভবিষ্যতেও ভালো ফলাফল ও স্বপ্নপূরণের জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছে দুই ভাই।

এম.কন্ঠ/ ০১ নভেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন