ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতির মানববন্ধন গোপালপুরে ফুটবল ফাইনালে টাইব্রেকারে মানিকগঞ্জের জয় দেলদুয়ারে দুর্বৃত্তের আগুনে পুড়লো গ্রামীন ব্যাংক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা ঘাটাইলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুলের পাশে দাঁড়ালেন ইউএনও কালিহাতীতে নরদহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ বাসাইলে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন টাঙ্গাইলে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড বিশ্বে মানব জাতির ইতিহাসে ভাসানীর মতো আর নেতা আসবে না কবি আবদুল হাই শিকদার

বাসাইলে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ১২:৪০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলের বাসাইলে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে দ্রুত নিভিয়ে ফেলার কারণে আগুনে কোন ক্ষয়ক্ষতি হয়নি।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে বাসাইল পৌরসভার স’মিল এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।

বাসাইল গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার আনোয়ার হোসেন বলেন, রাত তিনটার দিকে পুলিশে ডেকে গেছে। ডাকার পরে সারা শব্দ না পাওয়াতে ওরা বলেছে আমরা থানার লোক– এই বলে চলে গেছে। চলে যাওয়ার পর ২০ মিনিটের মধ্যে সাড়ে তিনটার দিকে নাইট গার্ড ডাকতেছে আগুন ধরেছে। আমরা দৌড়ে এসে দেখি যে, এই দুই গেটে আগুন জ্বলতেছে পরে আমরা পানি দিয়ে আগুন নিভায়। বাহিরে বেরিয়ে দেখি পেট্রোল বোতলের মধ্যে আগুন ধরিয়েছে।

বাসাইল গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক বাবুল মিয়া বলেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা বাসাইল স’মিল এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন দেয়। মুহূর্তের মধ্যে তা আশেপাশে ছড়িয়ে পড়ে। সাথে সাথে ব্যাংকের নৈশ প্রহরী দু’তলায় থাকা শাখা ব্যবস্থাপক বাবুল মিয়াকে খবর দিলে তিনিসহ অন্যরা বালি ও পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। পরে ঘটনাস্থলে পুলিশ আসে। আগুনে কলাপসিবলগেট ও ভবনের দরজা পুড়ে গেছে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, রাত সাড়ে তিনটার দিকে গ্রামীণ ব্যাংকের গেটের সামনে দুর্বৃত্তরা আগুন দেয়। আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করি। এঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। এঘটনায় তদন্ত চলমান রয়েছে।

এম.কন্ঠ/ ১৮ নভেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন