ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হিন্নাইপাড়া টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে-প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক নিহত কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠল তাঁতির মরদেহ টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কালিহাতীতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মিলন মেলা প্রাণিসম্পদের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে-সুলতান সালাউদ্দিন টুকু কালিহাতীতে অনুমোদনহীন বালুঘাট, ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা প্রতিনিধি সম্মেলনে সেরা প্রতিবেদক হলেন জাগো নিউজের নোমান

টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৫৭:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

oppo_2

“পদার্থবিজ্ঞানের বন্ধনে, প্রাক্তনদের মিলনে-আগামীর পথে একসাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

oppo_2

শনিবার দুপুরে কলেজের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সূচনা হয়। পরে পদার্থ বিজ্ঞান বিভাগের ১৯৯৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে হল রুমে গিয়ে শেষ হয়।

oppo_2

পরে হলরুমে অনুষ্ঠিত হয় অ্যালামনাই ও স্মৃতিচারণ অনুষ্ঠান। পদার্থ বিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর আহবায়ক মোহাম্মদ মফিজুল ইসলাম মজনুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাকালীন শিক্ষক অধ্যাপক জাকির হোসেন, বিভাগীয় প্রধান অধ্যাপক মোশাররফ হোসেন, পদার্থ বিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মুহাম্মদ হারুন অর রশিদ, গর্বিত অ্যালামনাই উপ সচিব মাসুম বেগ, সরকারি সা’দত কলেজের শিক্ষক সাব্বির হাসান পল প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল ইস্পাহানী, শিক্ষক পরিষদের সম্পাদক ড. শেখ ফরিদ, প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর শায়লা ইয়াসমিন, এস এম আব্দুর রাজ্জাকসহ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষকরা।

oppo_2

অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা অতীতের স্মৃতিচারণ করেন এবং দীর্ঘদিন পর সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে মিলিত হয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন।

দিনব্যাপী এ পুনর্মিলনীকে ঘিরে কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এম.কন্ঠ/ ০৫ সেপ্টেম্বর  /এম. টি

নিউজটি শেয়ার করুন