ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর সামগ্রী বিতরণ আনসার বাহিনী জননিরাপত্তায় কাজ করে যাচ্ছে-মো. আসাদুজ্জামান গণী ঘাটাইলে নিখোঁজের তিনদিন পর গৃহবধুর লাশ উদ্ধার কালিহাতীতে ২১৬ বস্তা সরকারি চাল গেল ব্যবসায়ীর গুদামে বাসাইলে নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির দায়িত্ব গ্রহন লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড কালিহাতীতে আগস্টজুড়ে ইউএনওর অভিযান, ৪৯ জনের কারাদণ্ড গোপালপুরে ক্লাস চলাকালে দুই শিক্ষার্থীকে মারধর মাদক-অপরাধ থেকে দূরে রাখতে সাংস্কৃতিক চর্চায় গুরুত্ব-কালিহাতীর ইউএনও

কালিহাতীতে ২১৬ বস্তা সরকারি চাল গেল ব্যবসায়ীর গুদামে

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:২০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সরকারি বরাদ্দের চাল কীভাবে পৌঁছাল এক ব্যবসায়ীর গুদামে-এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে টাঙ্গাইলের কালিহাতীতে। উপজেলার এলেঙ্গায় এক ব্যবসায়ীর গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের লেখা বস্তাসহ ২১৬ বস্তা চাল উদ্ধারের পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

এ ঘটনায় গুদামের মালিক ব্যবসায়ী ফরমান আলীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। পরে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার গভীর রাতে এলেঙ্গা বিএম কলেজের পাশ থেকে স্থানীয় লোকজনের সহায়তায় ওই গুদামে অভিযান চালায় কালিহাতী থানা পুলিশ। গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের লেখা ৫০ কেজির বস্তা এবং সাধারণ বস্তায় রাখা মোট ২১৬ বস্তা চাল উদ্ধার করা হয়। পরে এসব চাল জব্দ করে রাখা হয়েছে।

পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এলেঙ্গা বাজারের ব্যবসায়ী ফরমান আলীর গুদাম থেকে চালগুলো উদ্ধার করা হয়। অভিযানের সময় ফরমান আলীকে আটক করা হলে তাকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।

এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে যুক্ত থাকা অন্য ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।

তবে প্রশ্ন উঠেছে-সরকারি কর্মসূচির জন্য বরাদ্দ করা চাল ব্যবসায়ীর গুদামে গেল কীভাবে? স্থানীয়দের অভিযোগ, খাদ্যবান্ধব কর্মসূচির কিছু ডিলার এবং ইউনিয়ন পরিষদের অসাধু জনপ্রতিনিধিদের একটি অংশ গোপনে বরাদ্দের চাল পাইকারদের কাছে বিক্রি করে দেন। পরে এসব চাল বিভিন্ন পথে ব্যবসায়ীদের গুদামে পৌঁছে মজুত করা হয়। ফলে সরকারি সহায়তার প্রকৃত উপকারভোগী দরিদ্র মানুষ তাদের প্রাপ্য চাল থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।

উদ্ধার করা চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের লেখা থাকায় চালগুলোর উৎস ও গুদামে পৌঁছানোর প্রক্রিয়া নিয়ে আরও তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে এর সঙ্গে কোনো ডিলার, জনপ্রতিনিধি বা অন্য কোনো ব্যক্তি জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনার দাবি উঠেছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরমান নামে এক ব্যবসায়ীর গুদাম থেকে এসব সরকারি চাল উদ্ধার করা হয়েছে। পরে ফরমান আলীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধার করা ২১৬ বস্তা চাল জব্দ করা হয়েছে।

এম.কন্ঠ/ ১৫ সেপ্টেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন