ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আইনজীবীদের সাথে সুপ্রিম কোর্টের বিচারপতির মতবিনিময় বিরোধী দল সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস পালিত সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন-প্রতিমন্ত্রী টুকু দিঘুলীয়া কল্লোল সমিতির সাধারণ সভা টাঙ্গাইলে সন্ত্রাসের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইল জেলায় গুণী শিক্ষক মনোনীত মুহাম্মদ শাহীন আল মামুন নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা ব্রীজে রডের বদলে বাঁশ; এবার বাসাইল উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ ঘাটাইলে বৈদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

শ্রমিক নির্যাতন ও সন্ত্রাসের প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ১২:৪২:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

শ্রমিক নির্যাতন ও সন্ত্রাসের প্রতিবাদে টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন, গোপালপুর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) গোপালপুর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মিছিলটি। পরে পুরাতন পৌর চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উত্থান , জেলা সড়ক শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. হিরা মিয়া, সাধারণ সম্পাদক মাসুম মিয়াসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত এবং হয়রানি-নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক ও ট্রাকচালকরা অংশ নেন।

এম.কন্ঠ/ ০৯ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন