ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে ৩ দিনব্যাপী সুইট ফেস্টিভালের সমাপ্ত ঘাটাইলে অন্ধত্বকে জয় করা খামারি গফুর এখন সমাজের আলোকবর্তিকা একটু বৃষ্টিতেই স্কুল মাঠে হাঁটুপানি, দুর্ভোগে শিক্ষার্থীরা কালিহাতীতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হিন্নাইপাড়া টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে-প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক নিহত কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠল তাঁতির মরদেহ টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কালিহাতীতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মিলন মেলা

গোপালপুরে পাঁচ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মুন

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০২:৫৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ফারিয়া জাহান মুন।

মুন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী (বিদ্যালয়), উপজেলা মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ গার্লস ইন স্কাউট, বাংলা কবিতা আবৃত্তিতে প্রথম, নির্ধারিত বক্তব্যে প্রথম এবং তাৎক্ষণিক বক্তব্যে প্রথম স্থান অর্জন করে পুরস্কার গ্রহণ করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা।

এম.কন্ঠ/ ০৮ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন