ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইনজীবী এস এম ফাইজুর রহমানের ইন্তেকাল টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা বাসাইলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুন ও সদস্য সচিব মোস্তফা কালিহাতীতে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

গোপালপুরে দুটি কাঁচা সড়ক সংস্কার করলেন তারেক খাঁন

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০৬:৪৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

টানা বৃষ্টিতে কাদা ও ভাঙনের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়া টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দুটি গুরুত্বপূর্ণ কাঁচা সড়ক সংস্কার করা হয়েছে।

সংস্কার করা সড়ক দুটি হলো খরুরিরা শান্তির মোড় থেকে মসজিদ পর্যন্ত সড়ক এবং উত্তর পাথালিয়া পাকা সড়ক থেকে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সংযোগ সড়ক। দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে কাদা ও ভাঙনের কারণে শিক্ষার্থী, মুসলি­ ও সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীদের অনুরোধে উপজেলা বিএনপির সদস্য এবং নগদা শিমলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুল ইসলাম (তারেক) খাঁন নিজ উদ্যোগে বালু ও মাটি ফেলে সড়ক দুটি সংস্কার করে চলাচলের উপযোগী করেন।

রোববার পরিচালিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কোররবান আলী, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হেলাল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

তারেক খাঁনের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা সড়ক দুটি স্থায়ীভাবে পাকা করার জন্য টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এম.কন্ঠ/ ২৭ জুলাই /এম. টি

নিউজটি শেয়ার করুন