ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আইনজীবীদের সাথে সুপ্রিম কোর্টের বিচারপতির মতবিনিময় বিরোধী দল সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস পালিত সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন-প্রতিমন্ত্রী টুকু দিঘুলীয়া কল্লোল সমিতির সাধারণ সভা টাঙ্গাইলে সন্ত্রাসের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইল জেলায় গুণী শিক্ষক মনোনীত মুহাম্মদ শাহীন আল মামুন নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা ব্রীজে রডের বদলে বাঁশ; এবার বাসাইল উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ ঘাটাইলে বৈদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

গোপালপুরে আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০৫:৫৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

টাঙ্গাইলের গোপালপুরে আলুবোঝাই একটি পিকআপে অভিযান চালিয়ে প্রায় ৪০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১৪।

শনিবার বিকেলে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের পাগলা বাজারসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১৪-এর এডি শামসুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটকরা হলেন, গোপালপুর উপজেলার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সামসুল হক (৩২), পিকআপচালক মোহাম্মদ জয় (৩০) ও হেলপার ইয়াসির আরাফাত (৩৩)। জয় ও ইয়াসির আরাফাত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা। এ সময় পিকআপে থাকা দুটি বস্তা থেকে আনুমানিক ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, আলুবোঝাই পিকআপটি কুমিল্লা থেকে গোপালপুরে আসে। পাগলা বাজার এলাকায় পৌঁছালে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চালক, হেলপার এবং স্থানীয় এক সহযোগীকে আটক করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, র‌্যাব অভিযান পরিচালনা করেছে বলে শুনেছি। এ বিষয়ে এখনো থানায় কোনো মামলা বা অভিযোগ আসেনি। র‌্যাব সাধারণত প্রথমে তাদের কার্যালয়ে নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম শেষে থানায় মামলা হস্তান্তর করে।

এম.কন্ঠ/ ২৬ জুলাই /এম. টি

নিউজটি শেয়ার করুন