ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল দেশের অর্থনীতির চাকা বেগবান করতে প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করা হচ্ছে-প্রতিমন্ত্রী নাগরপুরে ছাত্রদল নেতাদের পুনর্মিলনী ঘাটাইলে কাঠ ব্যবসায়ীকে অপহরণ, দুই নারী গ্রেপ্তার বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে “নজরুল বর্ষ” উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূঞাপুরে পাট ক্ষেত থেকে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার টাঙ্গাইলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

টাঙ্গাইলে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৩:১৭:২৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

গণভোটের রায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে টাঙ্গাইলে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট।

শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে গণমিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাঙ্গাইল প্রেসক্লাবে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের নায়েবে আমীর খন্দকার আব্দুর রাজ্জাক, শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশ খেলাফত মসলিশের জেলা শাখার আমীর কামরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির আহবায়ক কামরুল হাসান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শফিকুল ইসলাম খান প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। দেশে পূর্ণ গণতন্ত্র, সুশাসন এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম না হওয়া পর্যন্ত রাজপথে মানুষের অধিকার আদায়ের লড়াই চলবে। এ সময় ১১ দলীয় ঐক্যজোটের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ০৪  জুলাই /এম. টি

নিউজটি শেয়ার করুন