তাপপ্রবাহে টাঙ্গাইলে রেড ক্রিসেন্টের উদ্যোগে ছাতা ও মাস্ক বিতরণ
দেশজুড়ে চলমান তাপপ্রবাহের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে খেটে খাওয়া ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিট। সোমবার সকালে ছাতা, বিশুদ্ধ পানি ও মাস্ক বিতরণ করা হয়েছে।
এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের চেয়ারম্যান এডভোকেট এস এম ওবায়দুল হক নাসির, সেক্রেটারি জিয়াউল হক প্রমুখ উপস্থিত ছিলেন ।
বক্তারা বলেন, চলমান তাপপ্রবাহে খেটে খাওয়া ও অসহায় মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। মানবিক দায়িত্ববোধ থেকে তাদের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।
কর্মসূচির আওতায় রিকশাচালক, দিনমজুর, ভ্যানচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার কর্মজীবী মানুষের হাতে ছাতা, হাতপাখা ও মাস্ক তুলে দেওয়া হয়। এ সময় শতাধিক মানুষের মধ্যে ছাতা, বিশুদ্ধ পানি ও মাস্ক বিতরণ করা হয়।
এম.কন্ঠ/ ০৮ জুন /এম. টি

























