টাঙ্গাইলে নিউ রওশন টকিজে বড় পর্দার বিনোদন ফিরে আসছে
টাঙ্গাইলে নিউ রওশন টকিজে বড় পর্দার বিনোদন“ সিনেমা” ফিরে আসছে। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী করোনেশন ড্রামাট্রিক ক্লাবের ডিজিটাল পর্দায়‘ বনলতা এক্সপ্রেস’ সিনেমা প্রদর্শনের মাধ্যমে ৩০ শনিবার সকাল ১১ টায় জমজমাট আয়োজনে উদ্বোধন করা হবে।
তানভীর হোসেন প্রবাল একজন একজন অভিনেতা,প্রয়োজক ও পরিবেশক। তিনি টাঙ্গাইল শহরের বীর মুক্তিযোদ্ধা মরহুম এনায়েত করিম প্রতিভা সম্পন্ন সন্তান। বিটিভি যুগের সাথে তাল মিলানো একুশে টেলিভিশনের‘পথের প্যাচালী’ ম্যাগাজিনের কারিগর সেই তানভীর হোসেন প্রবাল অনেক যত্ন নিয়ে টাঙ্গাইল শহরবাসীর জন্য বড় পর্দায় সুস্থ বিনোদনের প্রতিজ্ঞায় “বনলতা এক্সপ্রেস’ সিনেমা নিয়ে ফিরে আসছেন।
শীতাতপ নিয়ন্ত্রিত এবং ডিজিটাল সাউন্ড সিস্টেমে পরিবেশিত সিডিসি’র ৩য় তলায় হয়েছে এই নতুন প্রাণের বিশাল কর্মযজ্ঞ। যেখানে বন্ধুবান্ধব নিয়ে ভালো সুস্থ রুচিশীল সিনেমা দেখার পাশাপাশি পাবেন ফাস্টফুট আইটেমের বিভিন্ন খাবার। বনলতা এক্সপ্রেসের পর ধারাবারিক ভাবে সুস্থ ধারা সিনেমা প্রদর্শিত হবে।
এই বিষয়ে তানভীর হোসেন প্রবাল বলেন, আমরা টাঙ্গাইলে মানুষ। ছোটবেলায় আমাদের বিনোদন ছিলো সিনেমা হল। আমাদের শহরে ৫টি সিনেমা হল। রওশন, মালঞ্চ, কেয়া, রুপবানী ও রুপসী। আমি আর আমার মা শহরের সিনেমা হলে ৫টি সিনেমাই দেখতাম। আমার মাথায় ছিলো বড় হয়ে সিনেমা বানাবো। আমি মিডিয়াতে ৩০ বছর কাজ করেছি। আমি সিনেমা,নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান ও বিজ্ঞাপন তৈরী করেছি। বর্তমানে সারা বাংলাদেশে সিনেমা হলের সংখ্যা কমে গেছে।
মাল্ট্রিপ্লেক্স সিনেমা হল গুলো ঢাকা কেন্দ্রীক। টাঙ্গাইলের মানুষ গুলো বিনোদন পেতে বন্ধুবান্ধব নিয়ে বিভিন্ন ফাস্টফুড দোকানে আড্ডা দেয়। রেস্টুরেন্টে তারা খাওয়ার মাঝে বিনোদন খুঁজে। আমি চাচ্ছি টাঙ্গাইল শহরের বিনোদন পিপাসু মানুষ সুস্থ বিনোদনের সিনেমা দেখুক এবং আনন্দ লাভ করুক।
পরিবার নিয়ে যেন সিনেমা দেখার পাশাপাশি আড্ডা দিতে পারে। ৩০ বছর পরে করোনেশন ড্রামাট্রিক ক্লাবের সহযোগিতায় রওশন সিনেমা হলের স্থানকেই আমরা নিউ রওশন টকিজ নামে আপনাদের আহবান করছি। যেহেতু এখানে রওশন নামে একটি বহুল পরিচিত হল ছিলো। আমি টাঙ্গাইলবাসীর জন্য একটি মাল্ট্রিপ্লেক্স সিনেমা তৈরী করবো। আপনাদের সহযোগিতা আশা করছি।’
প্রতিদিন এখানে ৪টি করে শো হবে। প্রথম শো সকাল সাড়ে এগারটা। টিকিটের মূল্য ৩০০ থেকে ৫০০ টাকা থাকবে।
এম.কন্ঠ/ ৩১ মে /এম. টি



























