ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা গোপালপুরে ইয়াবা নিয়ে ধস্তাধস্তির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

কালিহাতীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালকসহ নিহত ২

তারেক আহমেদ :
প্রকাশ: ০২:২৪:২১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক সিএনজি সংঘর্ষে আব্দুল হামিদ (৬৪) নামে সিএনজি চালক, আব্দুর রশিদ (৫৬) নামে এলেঙ্গা পৌর বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক নিহত হয়েছেন।
বুধবার দুপুরে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের কালিহাতীর এলেঙ্গা পৌরসভা রাজাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিএনজি চালক আব্দুল হামিদ  টাঙ্গাইল মগড়া ইউনিয়নের খিদিরপাড়া গ্রামের হযরত আলীর ছেলে এবং আব্দুর রশিদ কালিহাতী উপজেলা এলেঙ্গা দক্ষিণ পাড়া গ্রামের মৃত রোস্তম আলী সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের কালিহাতীর এলেঙ্গা রাজাবাড়ি এলাকায়  ট্রাক সিএনজি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত সিএনজি চালক আব্দুল হামিদ ও আব্দুর রশিদকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়।
এলেঙ্গা হাইওয়ে থানার এসআই মাহবুব বলেন, নিহতদের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাক জব্দ করা হয়েছে। এবিষয়ে থানায় মামলা হয়েছে।
এম.কন্ঠ/ ২০ মে /এম. টি

নিউজটি শেয়ার করুন