ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে নববধূর মৃত্যু নিয়ে রহস্য, স্বজনদের দাবি হত্যা জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন টাঙ্গাইল পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীরা গোপালপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ কালিহাতীতে অসুস্থ গরু জবাইয়ের চেষ্টা, ৩ ব্যবসায়ীকে জরিমানা বাসাইলে উন্নত জাতের বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ঘাটাইলে আনেহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯টি স্কুলের ক্রিড়া প্রতিযোগীতা টাঙ্গাইলে কুরবানির জন্য ২ লাখ ৩৩ হাজার পশু প্রস্তুত বাসাইলে কৃষক হত্যা মামলার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন নাগরপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৪ জনের কারাদণ্ড টাঙ্গাইলে ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালন

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন টাঙ্গাইল পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:১২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অনুষ্ঠিত ‘জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬’-এর আঞ্চলিক পর্বে অভাবনীয় সাফল্য অর্জন করেছে টাঙ্গাইল পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কুইজ প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে মাহিরা তাসনীম এবং জুনিয়র গ্রুপে লওয়াদ মাহরুজ প্রথম স্থান অর্জন করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।

জানা যায়, টাঙ্গাইল জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৬০ জনেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে কুইজ প্রতিযোগিতার সিনিয়র বিভাগে তথ্যপ্রযুক্তি, যুক্তিভিত্তিক সমস্যা সমাধান ও সাধারণ জ্ঞানভিত্তিক নানা প্রশ্নের নিখুঁত উত্তর দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মাহিরা তাসনীম। একই বিভাগে চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে সেরা দশের তালিকায় নিজেদের জায়গা করে নিয়েছে একই বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম জান্নাত মায়া ও মো. আব্দুল্লাহ।

অন্যদিকে, জুনিয়র গ্রুপেও আধিপত্য ধরে রেখেছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা। এই বিভাগে প্রথম স্থান অর্জন করেছে অষ্টম শ্রেণির ছাত্র লওয়াদ মাহরুজ এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে আরেক মেধাবী শিক্ষার্থী আয়শা আরিবা। কুইজ প্রতিযোগিতার উভয় বিভাগেই শিক্ষার্থীদের এমন নজরকাড়া সাফল্যে বিদ্যালয় পরিবারে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীদের এই অনন্য অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদের বলেন, “বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ও প্রোগ্রামিংয়ে দক্ষ করে তুলতে আমাদের বিদ্যালয়ে নিয়মিত প্রশিক্ষণ, অনুশীলন ও সঠিক দিকনির্দেশনা দেওয়া হয়। আঞ্চলিক পর্বের এই সাফল্য তারই ফলশ্রুতি।” তিনি বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে জাতীয় পর্যায়েও তারা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

বিজয় মুকুট জয়ী শিক্ষার্থীরা তাদের এই সফলতার পেছনে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, অভিভাবক এবং সার্বিক পরিবেশের অবদানের কথা উল্লেখ করে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাদের এমন ঈর্ষণীয় সাফল্যে টাঙ্গাইলের শিক্ষাঙ্গনে তথ্যপ্রযুক্তি চর্চায় এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

এম.কন্ঠ/ ১৮ মে /এম. টি

নিউজটি শেয়ার করুন