ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার টাঙ্গাইলের কাইতলা হাট নিয়ে ষড়যন্ত্র, কোটি টাকা রাজস্ব হারাতে পারে সরকার গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ আঙুল থেকে ভোটের কালি না শুকাতেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু-প্রতিমন্ত্রী টুকু আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে-মুক্তিযুদ্ধ মন্ত্রী টাঙ্গাইলে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত টাঙ্গাইলে বৃষ্টি অপেক্ষা করে ফোরটি ফুটবলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

সখীপুরে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৫:৩৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬

টাঙ্গাইলের সখীপুরে ঘরের ভেতর থেকে শাকিল (২০) নামে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে উপজেলার বড়চওনা ইউনিয়নের দেবরাজ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাকিল দিনাজপুর জেলার খানসামা উপজেলার আংগারপাড়া গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে শাকিল নির্মাণ কাজ করতে সখীপুরে আসে। দেবরাজ গ্রামের একটি বাড়িতে ৬ জন সহকর্মী নিয়ে ভাড়া থাকতেন তিনি। নিহত শাকিল মাত্র চার মাস আগে বিয়ে করেছিলেন গ্রামের বাড়িতে।

শ্রমিকদের দলনেতা রাজীব জানান, বেলা সাড়ে ১২টার দিকে শাকিল ঘরের চাবি নিয়ে ভেতরে প্রবেশ করেন। পরে দেড়টার দিকে অন্যান্য শ্রমিকরা খাবার খেতে এসে ঘরের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, কাজে আসার পর থেকেই পারিবারিক বিষয় নিয়ে শাকিল ও তার স্ত্রীর মধ্যে মোবাইল ফোনে প্রায়ই ঝগড়া হতো। তবে হঠাৎ করে এত বড় ঘটনা ঘটে যাবে, কল্পনাও করিনি

স্থানীয় ব্যবসায়ী মতিউর রহমান বকুল বলেন, “শ্রমিকরা কিছুদিন ধরে আমার একটি ঘরে ভাড়া থাকছিলেন। দুপুরে খবর পেয়ে এসে এ ঘটনা দেখতে পাই।”

৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা ৬ জন শ্রমিকের ৫ জন আজ কাজে গেলেও, সে অসুস্থতার কথা বলে কাজে যায়নি। তার সহকর্মীদের সাথে কথা বলে ধারনা করা যাচ্ছে, পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটতে পারে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম.কন্ঠ/ ০৪ মে /এম. টি

নিউজটি শেয়ার করুন