ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত কৃষকের হাতেই কৃষক কার্ড দিয়েছেন টাঙ্গাইলে বৈশাখী মেলার উদ্বোধন টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ

ঘাটাইলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:৪৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ঐতিহ্যবাহী আনেহলা ডা. আবুল হোসাইন কে. এন দাখিল মাদরাসার এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, মিলাদ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার ডা. আবুল হোসাইন কে. এন দাখিল মাদরাসা প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন আনেহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি শাহ্ আজিজুল কদর বাবু।

অনুষ্ঠানে আনেহলা ডা. আবুল হোসাইন কে. এন দাখিল মাদরাসার নূরানী শাখার সভাপতি আলহাজ¦ মো. আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাদরাসার সুপার গোলাম মোস্তফা, সহকারি সুপার মো. আব্দুল হাকিম, আনেহলা ডা. আবুল হোসাইন কে. এন দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য শফিকুল ইসলাম মিন্টু, সাবেক ইউপি সদস্য মো. শাহজাহান তালুকদার, মাদরাসার নূরানী শাখা ম্যানেজিং কমিটির সদস্য মো. রেজাউল করিম, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান, কমিটমেন্ট কেজি স্কুলের পরিচালক সাইফুল ইসলাম।

এসময় আনেহলা কে. এন দাখিল মাদরাসার এসএসসি বিদায় শিক্ষার্থীসহ অত্র মাদরাসার সকল শ্রেনীর ছাত্র-ছাত্রীসহ শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মিলাদ মাহফিলে বিদায়ী পরীক্ষার্থীদের জন্য দোয়া করা হয় এবং তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এম.কন্ঠ/ ১৬ এপ্রিল /এম. টি

নিউজটি শেয়ার করুন