ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে শিশু ধর্ষণের অভিযোগে পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার টাঙ্গাইলে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সংলাপ টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাসাইলে ৩ দোকানে অগ্নিকান্ড, ক্ষয়ক্ষতি ৯ লাখ টাকা ঘাটাইলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ-শিক্ষা মন্ত্রী টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী টুকু পার্ক বাজার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হচ্ছেন রুবেল

টাঙ্গাইলে তথ্য অধিকার বাস্তবায়নে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৪৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে মন্ত্রীপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব জাহেদা পারভীন ভার্চুয়ালি বক্তব্য রাখেন।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মন্ত্রীপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ সাদিকুর রহমান, মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্ম-সচিব ড. মোহাম্মদ আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, এলজিডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।

কর্মশালায় তথ্য অধিকার-২০০৯ এর বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করণে জনসচেতনতা বৃদ্ধি এবং তথ্য প্রদানে সক্ষমতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। কর্মশালায় সরকারি-বেসরকারি ও এনজিও বিষয়ক ৩০জন কর্মকর্তা অংশ নেন।

এম.কন্ঠ/ ২৪ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন