ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে সাত দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন টুকু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৩৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

টাঙ্গাইল শহরকে একটি বসবাস উপযোগী, আদর্শ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাত দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে ওই কর্মসূচির উদ্বোধন করেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু।

‘পরিচ্ছন্ন টাঙ্গাইল’-এর উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচির মাধ্যমে গণসচেতনতা সৃষ্টির পাশাপাশি টাঙ্গাইল শহরের প্রধান প্রধান সড়ক, বাজার ও আবাসিক এলাকাগুলোতে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শহর জুড়ে পরিচ্ছন্নতার কার্যক্রম চলবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এম.কন্ঠ/ ১১ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন