টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট সোসাইটির বেস্ট প্র্যাকটিস শেয়ারিং ওয়ার্কশপ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ‘সমন্বিত বন্যা সহনশীল কর্মসূচির’ (আইএফআরসি) তৃতীয় পর্যায়ের অংশ হিসেবে বেস্ট প্র্যাকটিস শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জলা প্রশাসন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান নুসরাত তাবাসসুম মিমি, নির্বাহী সদস্য সাদেকুল আলম খোকা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, প্রোগ্রাম ম্যানেজার জাহাঙ্গীর আলম ও মনিরুল ইসলাম প্রমুখ।
ওয়ার্কশপে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা রেড ক্রিসেন্টের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালায় বন্যা ব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবিলায় স্থানীয় উদ্যোগ এবং সম্প্রদায়ভিত্তিক টেকসই কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
এম.কন্ঠ/ ২৩ অক্টোবর /এম. টি






















