ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে বিনামূল্যে হেলমেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:১৯:২২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

টাঙ্গাইলে মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে টাঙ্গাইল সড়ক বিভাগের উদ্যোগে শতাধিক হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের হাতে হেলমেট তুলে দেওয়া হয়।

এ সময় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী খান, উপ-বিভাগীয় প্রকৌশলী জাহিদুল ইসলাম, ট্রাফিক পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান জানান, সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আইন মানার সংস্কৃতি গড়ে তোলা এবং নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ ও নিরাপত্তা সচেতনতা জাগ্রত করতেই চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়।

একটি হেলমেট শুধু আইন মেনে ব্যবহার করা কোনো বস্ত নয়, এটি জীবনের নিরাপত্তার প্রতীক। সড়কে চলাচলের সময় হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন মেনে চলার জন্য সকল মোটরসাইকেল চালকদের আহ্বান জানানো হচ্ছে।

এম.কন্ঠ/ ২২ অক্টোবর  /এম. টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন