ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

টাঙ্গাইলে জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোহনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:১৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনকে মোহনকে গার্ড অব অর্নার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

মঙ্গলবার বাদ জোহর শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। এর আগে সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

নামাজে জানাযায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব, সদস্য ফকির মাহবুব আনাম স্বপন (স্বপন ফকির) ও ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।

হামিদুল হক মোহনের ছেলে মিল্টন হক জানান, সোমবার বিকেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রতিদিনের মতো সোমবারও গণসংযোগে বের হয়েছিলেন। দেলদুয়ার উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করে বিকেলে দেউলী ইউনিয়নে পথসভা করে বাড়ি ফিরছিলেন। এমন সময় গাড়িতেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এই অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এম.কন্ঠ/ ২১ অক্টোবর  /এম. টি

নিউজটি শেয়ার করুন