ঢাকা ০১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযানে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:২১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

টাঙ্গাইল শহরের সাত্তার সুপার শপ ও ফার্মা ও মহাসড়কের পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালন করা হয়। অভিযানে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান সূত্রে জানা যায়, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্যবিরোধী অভিযান পরিচালনা করে শহরের ছাত্তার সুপার শপ এন্ড ফার্মাকে এক লাখ টাকা ও বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অভিযান পরিচালনা করে তাহের ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, তারা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ যেন প্রতারিত না হয়, তাই শপিংমলের মালিকদের সচেতন থাকতে অনুরোধ জানানো হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য পরবর্তী সময়ে উপজেলার বাজারগুলোতেও একই ধরনের অভিযান পরিচালনা করা হবে। ভবিষ্যতে পুনরায় এ ধরনের অপরাধে জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এম.কন্ঠ/ ০৯ অক্টোবর  /এম. টি

নিউজটি শেয়ার করুন