ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আমরা চাই দেশটা পৃথিবীর বুকে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াক-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী গোপালপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ গোপালপুরে পোল্ট্রি খামারিদের নিয়ে ব্যবস্থাপনা সেমিনার টাঙ্গাইলে ডিসি বরাবর আবেদন করায় শিক্ষার্থী ও অভিভাবকদের শাসালেন অধ্যক্ষ টাঙ্গাইলে শিক্ষক রুবেলের ইন্তেকাল ঘাটাইলে অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করেছে প্রশাসন টাঙ্গাইলে নতুন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফরহাদ খন্দকার টাঙ্গাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোপালপুরে বিএনপির প্রতিবাদ মিছিল, ফ্যাসিস্টদের প্রতিহতের হুঁশিয়ারি টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ

টাঙ্গাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

টাঙ্গাইলে ‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযতেœ রাখবো আগলে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।

পরে জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।

বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতা ও প্রজ্ঞার প্রতীক। তাঁদের জীবনের অভিজ্ঞতা ও অবদান সমাজের সম্পদ। তাই তাঁদের প্রতি শ্রদ্ধা ও যত্মশীল হওয়া প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।

বক্তারা আরও বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার ও সমাজের প্রতিটি স্তরে প্রবীণদের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে প্রবীণ হিতৈষী সংঘের নেতবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ০৭ অক্টোবর  /এম. টি

নিউজটি শেয়ার করুন