ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে শিশু ধর্ষণের অভিযোগে পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার টাঙ্গাইলে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সংলাপ টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাসাইলে ৩ দোকানে অগ্নিকান্ড, ক্ষয়ক্ষতি ৯ লাখ টাকা ঘাটাইলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ-শিক্ষা মন্ত্রী টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী টুকু পার্ক বাজার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হচ্ছেন রুবেল

টাঙ্গাইলে তৃতীয় দিনের মতো চলছে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১০:১৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

টাঙ্গাইলে ছয় দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা। গত শনিবার থেকে শুরু হওয়া কর্মবিরতিতে জেলার ১২টি উপজেরার ৪২০ জন স্বাস্থ্য সহকারী অংশ নিয়েছেন। ফলে প্রান্তিক পর্যায়ে টিকাদানসহ নিয়মিত স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।

আন্দোলনকারীরা জানান, তৃতীয় দিনের আন্দোলন সোমবার সকাল ৯টা থেকে চলে দুপুর ২টা পযন্ত। প্রতিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের ফটকে ব্যানার টাঙিয়ে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা।

টাঙ্গাইল সদর উপজেলার বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর হোসেন জানান, দীর্ঘদিন ধরে পদোন্নতি কাঠামো বাস্তবায়ন, ১৪ তম গ্রেডে উন্নতিসহ ন্যায্য বেতন স্কেল ও কাজের স্বীকৃতিসহ ছয় দাবি জানিয়ে আসছেন তারা। কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। এ কারণে তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।

এম.কন্ঠ/ ০৬ অক্টোবর  /এম. টি

নিউজটি শেয়ার করুন