ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

টাঙ্গাইলে জামায়াতের এমপি প্রার্থী আহসান হাবিবের মোটরসাইকেল শোডাউন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৬:৩৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি প্রার্থী আহসান হাবিব মাসুদের সমর্থনে নির্বাচনী বিশাল মোটরসাইকেল শোডাউন হয়েছে।

শনিবার দিনব্যাপী টাঙ্গাইল সদর উপজেলার ১২ টি ইউনিয়নে এ মোটরসাইকেল শোডাউন করা হয়।

এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক শতাধীক মোটরসাইকেল নিয়ে হাজারো নেতাকর্মী ও সমর্থক টাঙ্গাইল ডিস্ট্রিক্ট হেলিপ্যাডের সমাবেত হয়ে মোটরসাইকেল শোডাউনে অংশ নেয়। শোডাউনটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার প্রদক্ষিণ করে টাঙ্গাইল মডেল মসজিদে এসে শেষ হয়। শোডাউনটি জনসভায় পরিণত হয়।

এ সময় টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি প্রার্থী আহসান হাবিব মাসুদ বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনশ্রোত প্রমাণ করছে জনগণ পরিবর্তন চায়। টাঙ্গাইল সদর আসনের উন্নয়ন, ন্যায়-অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে আমি কাজ করতে চাই।

শোডাউনে জামায়াতের জেলা সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, টাঙ্গাইল শহর জামায়েতের আমীর অধ্যাপক মিজানুর রহমান, টাঙ্গাইল সদর উপজেলার আমীর অধ্যাপক ইকবাল হোসেন বাদল, টাঙ্গাইল শহর সেক্রেটারী অধ্যাপক সাইফুল ইসলাম ও আলমগীর হোসেনসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোটরসাইকেল শোডাউনে উপস্থিত নেতৃবৃন্দরা জানায়, এই গণজোয়ারই প্রমাণ করে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে।

এম.কন্ঠ/ ০৫ অক্টোবর  /এম. টি

নিউজটি শেয়ার করুন