ঢাকা ০৩:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

টাঙ্গাইল শহরে যানজট নিরসনে পুলিশের পাশাপাশি টুকুর নিয়োগকৃত ৪০ স্বেচ্ছাসেবক

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৫:৪০:১১ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

টাঙ্গাইল শহরে দুর্গাপূজা উপলক্ষে গত প্রায় এক মাস যাবত যানবাহনের চাপ বেড়েছে। যানবাহনের চাপে যানজট সৃষ্টি হয়ে যাতে কোন ধরনে ভোগান্তি পোহাতে না হয় সেই জন্য ট্রাফিক পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু শহরে ৪০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করেছেন। এতে জনমতে স্বস্তি দেখা দিয়েছে।

রোববার ৬ষ্ঠী পূজা থেকে স্বেচ্ছাসেবকরা টুকুর নির্দেশনায় শহরের গুরত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার বিজয়া দশমীর দিন পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। ট্রাফিক পুলিশ ও পৌরসভার নিয়োগকৃত স্বেচ্ছাসেবকের পাশাপাশি সুলতান সালাউদ্দিন টুকুর নিয়োগকৃত সদস্যরা প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ১০ টা পর্যন্ত দায়িত্ব পালন করেন।

সরেজমিন শহরের নিরালার মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, জাহাজ বিল্ডিং মোড়, ভিক্টোরিয়া রোড, মেইন রোডসহ গুরত্বপূর্ণ সড়কে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে দেখা যায়।

আজহার মিয়া নামে এক রিকশা চালক বলেন, আমরা যাত্রী আগে তোলার জন্য অনেক সময় ট্রাফিক আইন না মেনেই চলাচল করি। অনেক সময় আমাদের কারনেও যানজটের সৃষ্টি হয়। স্বেচ্ছাসেবকদের কারনে আমরা সিরিয়ালি চলাচলে বাধ্য হচ্ছি। ফলে যানবাহনের চাপ থাকলেও যানজটের সৃষ্টি হচ্ছে না।

ব্যবসায়ী আব্দুল হান্নান বলেন, ট্রাফিক পুলিশরাও সর্বোচ্চ শ্রম দিয়ে যানজট নিরসনের চেষ্টা করে। তারপরও যানজটের সৃষ্টি হয়। পূজার সময় অতিরিক্ত চাপ সামাল দিয়ে স্বেচ্ছাসেবকরা যে দায়িত্ব পালন করছেন তা খুবই প্রশংসনীয়। শুনেছি বিএনপির প্রচার সম্পাদক টুকু শহরে স্বেচ্ছাসেবক নামিয়েছেন।

পথচারী আকবর হোসেন বলেন, পূজার আগে অনেকেই কেটাকাটা করতে শহরে এসেছেন, এখনও আসছেন। পূজার আগে যানজট হলেও এখন খুব একটা যানজট হচ্ছে না।

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমরা মানুষের স্বার্থে কাজ করি। টাঙ্গাইলের মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চাই। তাই পূজায় কোন রকম যানজটে মানুষের ভোগান্তি না হয় সেই জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করেছি। যতদিন পূজা থাকবে, ততদিন স্বেচ্ছাসেবকরা মাঠে থাকবে। মানুষের কল্যাণে যে কোন কাজ করতে প্রস্তুত আছি।

এম.কন্ঠ/ ০১ অক্টোবর  /এম. টি

নিউজটি শেয়ার করুন