ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে শিশু ধর্ষণের অভিযোগে পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার টাঙ্গাইলে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সংলাপ টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাসাইলে ৩ দোকানে অগ্নিকান্ড, ক্ষয়ক্ষতি ৯ লাখ টাকা ঘাটাইলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ-শিক্ষা মন্ত্রী টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী টুকু পার্ক বাজার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হচ্ছেন রুবেল

টাঙ্গাইলে ১২’শ ৪৬টি পুজামন্ডপে নিরাপত্তায় আনসার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইল জেলায় প্রতিবছরের ন্যয় এবারো বিপুল উৎসাহ উদ্দীপনায় সারদীয় দুর্গাপুজা পালিত হচ্ছে। এবার জেলার ১২টি উপজেলায় ১২’শ ৪৬টি পুজা মন্ডপে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় ৭ হাজার ৩’শ ১৬ জন আনসার ও ভিডিপির সদস্য-সদস্যা দায়িত্ব পালন করছেন।

ইতি মধ্যে এদের প্রশিক্ষন প্রদান করে মন্দির ও মন্ডপে মোতায়েন করা হয়। এছাড়াও যে কোন জররী প্রয়োজনে আনসার ব্যাটলিয়নের স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। দুর্গা পুজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জনে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের জন্য আনসার ব্যাটলিয়ন স্ট্রাইকিং ফোর্স পুজা মন্ডপে নিরাপত্তায় টহল পরিচালনা করবেন।

টাঙ্গাইল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. রেজাউল ইসলাম জানান, জেলার ১২ টি উপজেলার ১২’শ ৪৬টি পুজা মন্ডপে আইনশৃঙ্খলা ও নিরাপত্তার লক্ষে ৭ হাজার ৩’শ ১৬ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা দায়িত্ব পালন করছে। এর মধ্যে রয়েছে ৫ হাজার ৪৮ জন পুরুষ ও ২ হাজার ৩’শ ১৮জন মহিলা।

এছাড়াও ব্যাটলিয়নের স্ট্রাইকিং ফোর্স রয়েছে। এরা শনিবার থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত পুজা মন্ডপে নিয়োজিত থাকবে। এ ছাড়াও আনসার বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা পুজা মন্ডপে নিরাপত্তার লক্ষে দায়িত্বে রয়েছেন।

এম.কন্ঠ/ ২৮ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন