ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে শিশু ধর্ষণের অভিযোগে পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার টাঙ্গাইলে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সংলাপ টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাসাইলে ৩ দোকানে অগ্নিকান্ড, ক্ষয়ক্ষতি ৯ লাখ টাকা ঘাটাইলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ-শিক্ষা মন্ত্রী টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী টুকু পার্ক বাজার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হচ্ছেন রুবেল

টাঙ্গাইলে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:২০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

রাত পোহালেই সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মী উৎসব দুর্গাপূজা শুরু হবে। টাঙ্গাইলে দুর্গা পূজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছে জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

শনিবার বিকেলে শহরের আকুর টাকুর পাড়া বটতলা আশ্রম, ছোট কালিবাড়ী ও আদালতপাড়া বড় কালিবাড়ী মন্ডপ, সহ বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন তারা।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, সেনাবাহিনীর ২৪ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমিন, র‌্যাব ১৪ এর ৩ নং কোম্পানী কমান্ডার মেজর কাওসার বাঁধন, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মো. রেজাউল ইসলাম, দেলদুয়ারের উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যুথী, সহকারি কমিশনার (ভূমি) মো. মোহাইমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর জেলায় ১২৪৭ টি মন্ডপে পূজার আয়োজন করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ৯৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়াও সেনাবাহিনী, র‌্যাব ও আনসার সদস্যরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে দায়িত্ব পালন করবে।

এম.কন্ঠ/ ২৭ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন