ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

বিশ্ব চ্যাম্পিয়ন বাকপ্রতিবন্ধী স্মরণের পাশে টাঙ্গাইলের জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৩৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের একজন কৃতী ক্রীড়াবিদ হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও স্বর্ণপদক জয়ী বাকপ্রতিবন্ধী মো. আব্দুল কাদের স্মরণের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এসে জেলা প্রশাসক শরীফা হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক শরীফা হক মো. আব্দুল কাদের স্মরণকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

বাকপ্রতিবন্ধী মো. আব্দুল কাদের স্মরণ টাঙ্গাইল সদরের গালা ইউনিয়নের বেলটিয়াবাড়ী গ্রামের মো. সোলায়মান হোসেনের ছেলে এবং টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী। তিনি ২০১৫ সালে আমেরিকায় অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমসের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে তিনটি স্বর্ণপদক, ২০১৯ সালে আবুধাবিতে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমসের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে তিনটি স্বর্ণপদক ও ভারতের চেন্নাইতে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক রিজিওনাল গেমসের চ্যাম্পিয়ন হয়ে একটি স্বর্ণপদক লাভ করেন। তার জীবনের এসব গৌরবময় অর্জনের জন্য তাকে ২০২০ সালে জাতীয় ক্রীড়া পদক-এ ভূষিত করা হয়।

সম্প্রতি মালেশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস এশিয়া প্যাসিফিক রিজিওনাল গেমসে অংশ গ্রহণ করার জন্য টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক তাকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক লাভ করে মো. আব্দুল কাদের স্মরণ বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এসে জেলা প্রশাসক শরীফা হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক শরীফা হক মো. আব্দুল কাদের স্মরণকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

এম.কন্ঠ/ ২৪ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন