ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
গোপালপুরে মাদ্রাসা সুপারকে হত্যার অভিযোগ ঘাটাইলে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেফতার দুই প্রাণিসম্পদ দেশে আমিষের চাহিদা পূরণ করছে-ডা. বেগম শামসুন্নাহার আহম্মদ গোপালপুরে যাত্রীর বিরুদ্ধে ইজিবাইক চালককে গলাটিপে হত্যার অভিযোগ টস ভাগ্যে বিজয়ী হয়ে বিন্দুবাসিনী স্কুল চ্যাম্পিয়ন ঘাটাইলে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধান নষ্ট, বন্ধ করে দেওয়া হলো ভাটা কালিহাতীতে আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঘাটাইলে ইট ভাটার ধোয়ায় ক্ষেতের ধান নষ্ট হওয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টাঙ্গাইলে তীব্র তাপপ্রবাহে পোল্ট্রি খামারিদের প্রশিক্ষণ পঞ্চগড়ে এসএসএসের ৮৭৫তম শাখা উদ্বোধন

টাঙ্গাইলে নদীতে ডুবে শিশুর মৃত্যু, অপর জন নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৩০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইল শহরে লৌহজং নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল সিফেন্সের ডুবুরি দল। এছাড়াও এ নিয়ে লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) অপরজন নিখোঁজ রয়েছে।

বুধবার দুপুর দেড়টার দিকে পশ্চিম আকুরটাকুর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিকেল ৪ টার দিকে ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসানের মরদেহ উদ্ধার ডুবুরি দল। নিখোঁজ শিশু হচ্ছে ওই এলাকার আব্দুল করিমের ছেলে আব্দুল্লাহ আহসান আদিব। ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। এছাড়াও নিহত পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তারা।

প্রত্যক্ষদর্শী শিশু মো. লাবীব মিয়া জানান, সেসহ তিন শিশু নদীতে গোসলে নামে। নদী থেকে সে উঠলেও আদিব ও মেহেদী নিখোঁজ হয়। পরে স্থানীয়রা নদী থেকে দুই শিশুকে উদ্ধারের চেষ্টা করে। মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মো. জানে আলম বলেন, বিকেল চারটর দিকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেক জনের মরদেহ উদ্ধারের সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত চেষ্টা চালানো হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান চালানো হবে।

এম.কন্ঠ/ ২৪ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন