ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোপালপুরে জামায়াতের মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশুদের নিয়ে ফল উৎসব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুরে আন্ডারপাসের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী সখীপুরের দুলাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন রামরু’র সহযোগিতায় সাড়ে ৭৪ লাখ টাকা পেলেন প্রবাসীর স্ত্রী শুকুরী নির্মাণ শ্রমিককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, প্রতিবাদে গোপালপুরে মানববন্ধন ঘাটাইলে নারী শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় সালিশি বৈঠকে সমাধান

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে ৬ দফা বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:২৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিত ৩ দফা দাবির প্রতিবাদ ও কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার দুপুর সাড়ে ১২ টা হতে আড়াই টা পর্যন্ত মহাসড়কের রাবনা এলাকা অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়।

এতে বিভিন্ন ডিপ্লোমা শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়। এতে বক্তব্য রাখেন, শিক্ষার্থী আশা আক্তার, মোছা. শিফা, রুবেল মিয়া প্রমুখ।

আন্দোলনকারীরা জানান, বিএসসি ডিগ্রিধারীরা অযৌক্তিতভাবে ৩ দফা দাবি তুলে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তাদের এ কর্মসূচি বন্ধ না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। একই সাথে কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবি দ্রুতই বাস্তবায়নের দাবি করছি। এর আগে ডিপ্লোমা শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাবনা বাইপাসে গিয়ে সমবেত হয়।

আন্দোলনের ফলে মহাসড়কের উভয় পাশে অন্তত আট কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে শত শত যানবাহন আটকে হাজার হাজার মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এম.কন্ঠ/ ১৭ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন