ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে শিশু ধর্ষণের অভিযোগে পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার টাঙ্গাইলে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সংলাপ টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাসাইলে ৩ দোকানে অগ্নিকান্ড, ক্ষয়ক্ষতি ৯ লাখ টাকা ঘাটাইলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ-শিক্ষা মন্ত্রী টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী টুকু পার্ক বাজার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হচ্ছেন রুবেল

টাঙ্গাইলে মাদকের ভয়াবহতা আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৩৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলে মাদকের ভয়াবহতা আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল পাবলিকেশন্সের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ইউএনডিপি’র সাবেক কর্মকর্তা হুমায়ুন কবির সরকার।

প্রধান আলোচক ছিলেন, সরকারি সা’দত কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আশেকুল হাসান।

টাঙ্গাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় প্রিন্সিপাল ইবরাহীম খাঁ অধ্যয়ন ও মানবসেবা সংস্থার সভাপতি মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুমুদিনী কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, ডেলটা লাইফ ইনস্যুরেন্সের জেনারেল ম্যানেজার এমএ হান্নান সরকার, সহযোগী অধ্যাপক আব্দুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। মাদক ধ্বংস করছে তরুণদের মেধা ও সৃজনশীলতা। এতে সামাজিক অবক্ষয় হচ্ছে, পরিবার ধ্বংস হচ্ছে। মাদককের এ ভয়াবহতারোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আলোচনা শেষে অতিথিরা ‘মাদকের ভয়াবহতা : ইসলাম কি বলে’ নামক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

এম.কন্ঠ/ ১৩ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন