টাঙ্গাইলে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শিহাব রায়হান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সেনাবাহিনীর ২৪ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি বাবু শ্যামল হোড়, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি চিত্তরঞ্জন সরকার, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু।
এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, টাঙ্গাইল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথ মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এম.কন্ঠ/ ০৯ সেপ্টেম্বর /এম. টি























