ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে শিশু ধর্ষণের অভিযোগে পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার টাঙ্গাইলে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সংলাপ টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাসাইলে ৩ দোকানে অগ্নিকান্ড, ক্ষয়ক্ষতি ৯ লাখ টাকা ঘাটাইলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ-শিক্ষা মন্ত্রী টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী টুকু পার্ক বাজার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হচ্ছেন রুবেল

বাসাইলের কাশিলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:৩৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলের বাসাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, দোয়া ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাশিল বটতলায় উপজেলা বিএনপির ব্যানারে ও উপজেলার নিপীড়িত নেতাকর্মীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরআগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বটতলা এলাকায় সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য হাজী খলিলুর রহমান খোকা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ নিজামুল ইসলাম রোপন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন করটিয়া সা’দত কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আলিম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা মৎস্যজীবি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান লিটন, বিএনপি নেতা মানিক মোহাম্মদ তোহা, যুবদল নেতা আরিফুল ইসলাম, শহীদুল্লাহ, বিএনপি নেতা উজ্জল, সারোয়ার চৌধুুরী, আব্দুল হান্নান খলিফা, ফারুকুল ইসলাম ও আয়নাল জমাদার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নূরুল ইসলাম।

এম.কন্ঠ/  ০৪ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন