ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচার রোধে শীর্ষক আলোচনা সভা বাংলাদেশ মানবাধিকার কর্মী সুরক্ষা আইন খসড়া প্রণয়নের সভা গোপালপুরে ওএমআর শিট হারানোর ঘটনায় পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ককে অব্যাহতি ঘাটাইলে আনেহলা ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন সখীপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন, অপরজনের ৫ বছরের কারাদণ্ড ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার ধ্বংশ ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান: রাষ্ট্র, গণতন্ত্র ও নাগরিক অধিকার’ শীর্ষক সভা গোপালপুরে দুটি কাঁচা সড়ক সংস্কার করলেন তারেক খাঁন গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস’ পেলেন টাঙ্গাইলের মামুন গোপালপুরে আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

কালিহাতীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১২:৩৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপির উদ্যোগে এলেঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।

তিনি বলেন, “বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিশ্বাসী। আমরা দেশের গণতন্ত্রের অভিভাবক হিসেবে কাজ করছি। মানুষের ভোটাধিকার ও স্বাধীনতার সংগ্রামে কখনো পিছপা হইনি, ভবিষ্যতেও হবেনা। জনগণের শক্তির ওপর আস্থা রেখেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এগিয়ে যাচ্ছি।”

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক) এর সঞ্চালনায় এলেঙ্গা শামসুল হক সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিশাল র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের পুরাতন ভূঞাপুর ও এলেঙ্গা বাসস্ট্যান্ড সড়কসহ বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ প্রাঙ্গণে শেষ হয়। বেনজীর আহমেদ টিটো র‌্যালিতে উপস্থিত থেকে অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য যোগ করেন।

উপজেলার ১৩টি ইউনিয়ন ও ২টি পৌরসভা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। নেতাকর্মীদের স্লোগান, ব্যানার ও ফেস্টুনে পুরো পরিবেশ মুখরিত হয়ে উঠে।

এ সময় উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “বিএনপির জন্ম হয়েছে স্বৈরাচার ও গণবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার নিয়ে। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে।”

আলোচনা সভায় বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।

এম.কন্ঠ/  ০৩ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন