ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

গোপালপুরে নদীতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০২:০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

টাঙ্গাইলের গোপালপুরে নদীতে গোসল করতে গিয়ে লোকনাথ (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের চর শিমলা গ্রামে বৈরাণ নদীতে এ দুর্ঘটনা ঘটে। লোকনাথ ঐ এলাকার রঞ্জিতের ছেলে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে কয়েকজন শিশু মিলে বৈরাণ নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে সবাই নদী থেকে উঠে এলেও লোকনাথ আর উঠে আসে না। দীর্ঘ সময় শিশুটিকে না পেয়ে এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে। পরে গোপালপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে টাঙ্গাইল থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে শিশুটির নিথর দেহ নদী থেকে উদ্ধার করে।

গোপালপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. খাদিমুজ্জামান বলেন,আমরা ৯৯৯ থেকে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। পরে টাঙ্গাইল থেকে ডুবুরি দল এসে শিশুটিকে উদ্ধার করে।

এম.কন্ঠ/  ২০ অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন