সর্বশেষ
গোপালপুরে ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীর জরিমানা
টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরে ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে মেসার্স জুরান ট্রেডার্সের প্রো. তোফায়েল আহম্মেদ জুরানকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে শহরের মান্নান রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তুহিন হোসেন।
স্থানীয়রা জানান, ফুটপাত দখলের কারণে প্রতিদিনই পথচারীরা ভোগান্তির শিকার হন। আদালতের এই উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
এ সময় অবৈধ ব্যবসায়ীদের সতর্ক করে ইউএনও জানান, ফুটপাত জনগণের। কেউ অবৈধভাবে দখল করে ব্যবসা করলে তাকে আইনের আওতায় আনা হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ।
এম.কন্ঠ/ ১৮ অগাস্ট /এম. টি

















