ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জনতার সংযোগ বুথ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কালিহাতীতে যমুনা নদীতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুলে গাছের চারা বিতরণ ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোপালপুরে জামায়াতের মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশুদের নিয়ে ফল উৎসব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুরে আন্ডারপাসের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী

টাঙ্গাইলে উপজেলা বিএনপির সভাপতিসহ ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:১৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

টাঙ্গাইলে জুয়া কান্ডের ঘটনায় দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকান্ডের অভিযোগে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ বিএনপির তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

বুধবার কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী লিখিতভাবে তাদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া আরও দুই নেতা হচ্ছেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক দেওয়ান শফিকুল ইসলাম, মির্জাপুর উপজেলা বিএনপির সদস্য হাসান উদ্দিন লিটন। চিঠিতে ২৪ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশ পাওয়ার কথা নিশ্চিত করে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী বলেন, বৃহস্পতিবারের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব পৌছে দেয়া হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে শহরের ভিক্টোরিয়া রোডে অবস্থিত শতাব্দী একটি ক্লাবে জুয়া খেলার সময় আজগর আলীসহ ৩৪ জনকে আটক করে যৌথবাহিনী। বুধবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে পাঠানো হয়। পরে বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাদল কুমার চন্দ তাদের জামিন মঞ্জুর করেন।

এম.কন্ঠ/  ১৪  অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন