ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
স্ত্রীকে হত্যা করে নিজেই পুলিশে খবর দেন, স্বামীর যাবজ্জীবন টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন হামের টিকা নিয়ে অবহেলা করেছিলো বিগত সরকার প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন টাঙ্গাইলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ টাঙ্গাইলে পৃথক অভিযানে হত্যা ও ধর্ষণ মামলার দুই আসামী গ্রেপ্তার কালিহাতীতে এমআর টিকাদান কর্মসূচি উপলক্ষে সমন্বয় সভা ঘাটাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ প্রধানমন্ত্রীর হাত থেকে ছাগল পেয়ে খুশি টাঙ্গাইলে অর্ধশতাধিক খামারি টাঙ্গাইলে তিনদিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু

দেলদুয়ারে সাংবাদিক তুহিন হত্যার বিচার চেয়ে মানববন্ধন

দেলদুয়ার প্রতিনিধি :
প্রকাশ: ০১:২৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

টাঙ্গাইলের দেলদুয়ারে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১ টায় দেলদুয়ার-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উত্তর বাজার এলাকায় উপজেলা প্রেসক্লাবের আয়োাজনে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দেশের কোনো সাংবাদিক যেন আর প্রাণ না হারান। তুহিন হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ সময় স্থানীয় সাংবাদিকরা বলেন, “তুহিন ছিলেন একজন সাহসী ও নির্ভীক সাংবাদিক। সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরাই ছিল তার জীবনের লক্ষ্য। তার হত্যাকারীরা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের বিচার করতেই হবে।”

মানববন্ধনে প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অপু তালুকদার শিপলু’র পরিচালনায় বক্তব্য রাখেন -বারপাখিয়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান আতিক, প্রেসক্লাবের সহ সভাপতি এম.তারিকুল ইসলাম তাহের, যুগ্ম সম্পাদক গোপেশ চন্দ্র সরকার, আসাদুজ্জামান আসাদ, মনির হাসান, মাহমুদুর রহমান বাদল, রাশেদ সরকার, একেএম. রাজু আহমেদ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/  ১১  অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন