ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জনতার সংযোগ বুথ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কালিহাতীতে যমুনা নদীতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুলে গাছের চারা বিতরণ ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোপালপুরে জামায়াতের মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশুদের নিয়ে ফল উৎসব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুরে আন্ডারপাসের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী

টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৭:২০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে গণমিছিলটি টাঙ্গাইল শহরের শহীদ মিনার থেকে শুরু হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজের সামনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী জেলা আমীর আহসান হাবিব মাসুদ।

তিনি বলেন, আজকের দিনে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ তার প্রভুর দেশে পালিয়ে যায়। আর কোন ফ্যাসিবাদকে এ দেশে দাড়াতে দেবো না। আগামীর বাংলাদেশ হবে, ফ্যাসিবাদমুক্ত, চাঁদাবাজমুক্ত,দুর্নীতিমুক্ত,শোষণমুক্ত, ইসলামের বাংলাদেশ।

বৈষম্যবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী সকলকে সাথে নিয়ে আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমরা আল কুরআানকে জাতীয় সংসদে নিয়ে যেতে চাই ; যাতে সকল মানুষ তার অধিকার ফিরে পায়। আমরা বাংলাদেশে নতুন বন্দোবস্তের বার্তা নিয়ে এসেছি। আমরা সকলকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল ও অধ্যাপক শফিকুল ইসলাম খান,ইসলামি ছাত্রশিবিরের জেলা সভাপতি মাজহারুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী,অধ্যক্ষ মুন্তাজ আলী, ডা. একেএম আব্দুল হামিদ, অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার প্রমুখ।

সমাবেশ সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল। বক্তারা ন্যায় ও ইনসাফভিত্তিক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পতাকাতলে আসার আহবান জানান এবং নতুন বাংলাদেশ বিনির্মানে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

এম.কন্ঠ/  ০৬ অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন