ঘাটাইলে লুৎফর রহমান খানের নেতৃত্বে বিএনপি’র বিজয় র্যালি
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:7facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপি’র বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে আগত প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার নেতা-কর্মী ঘাটাইল হাই স্কুল মাঠে এসে সমবেত হন।
মিছিলের নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপারমনের উপদেষ্টা টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের সাবেক এমপি ও মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মাঈনুল ইসলাম।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, সাবেক মেয়র মনজুরুল হক মঞ্জু , পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী ও সাবেক ছাত্র নেতা শিল্পীপতি শামীম মিয়া প্রমুখ।
পরে বিজয় র্যালি শেষে স্থানীয় শহীদ মিনারে জুলাই-আগষ্টের শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়।
এম.কন্ঠ/ ০৫ অগাস্ট /এম. টি



























