ঢাকা ০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি আউয়ালকে দল থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:২২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি মো. আব্দুল আউয়ালকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বুধবার কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন লিখিতভাবে তাকে দল থেকে অব্যাহতি প্রদান করেন।

লিখিত চিঠিতে দলের মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন উল্লেখ করেন, মো. আব্দুল আউয়ালকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে দেওয়া আপনার একটি বক্তব্যের ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা বিএনপি’র কেন্দ্রীয় এবং জিয়া পরিষদের নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয়েছে।

আওয়ালের দেওয়া বক্তব্যে বিএনপি এবং জিয়া পরিষদ এর ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। বিধায় আপনাকে জিয়া পরিষদের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি পদসহ সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হল।

উল্লেখ্য, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদ এর ১ নং সহ-সভাপতি পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।

টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মাইদুল হোসেন শিশির বলেন, বিষয়টি আমি ফেসবুকে দেখেছি। আমি এখন পর্যন্ত কোন চিঠি পাইনি। চিঠি পেলে এ বিষয়ে সঠিক তথ্য জানাতে পারবো।

এম.কন্ঠ/  ৩১ জুলাই  /এম. টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন