ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গোপালপুরে ইউএনও’র অভিযানে ফুটপাত দখলমুক্ত

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০১:৩৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের বাজারে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। বুধবার এ সংক্রান্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তুহিন হোসেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাজারে প্রবেশের মূল সড়কের পাশের ফুটপাত দখল করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অস্থায়ী দোকান বসিয়ে পথচারীদের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি করেছিল। এতে করে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হত এবং দুর্ঘটনা ঘটত।

এ পথে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়াত করতে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হতেন। বৃদ্ধ পথচারীদের দর্ভোগও ছিল চোখের পড়ার মত। বিষয়টি নজরে আসার পর উপজেলা ও পৌর প্রশাসন এ অভিযান পরিচালনা করেন।

ইউএনও তুহিন হোসেন বলেন, পথচারীদের নিরাপদ চলাচলের স্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখতে হবে। সরকারি জায়গা দখল করে কেউ ব্যবসা করতে পারবে না। এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এম.কন্ঠ/  ৩০ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন