ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ওএমএস’র বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:২৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

দীর্ঘ ২৭ দিন পর গতকাল রোববার টাঙ্গাইল পৌর এলাকায় ২০টি ওএমএস বিক্রয় কেন্দ্রে চাল আটা বিক্রি শুরু হয়েছে। ১৮টি ওয়ার্ডের ২০টি বিক্রয় কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ চাল আটা বিক্রয় করা হচ্ছে। প্রতিজন ক্রেতা ১৫০ টাকায় ৫ কেজি চাল ও ১২০ টাকায় ৫ কেজি আটা ক্রয় করতে পারবেন।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ আনুষ্ঠানিকভাবে দিঘুলীয়া ওএমএস বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. মোশারফ হোসেন, কারিগরি খাদ্য পরিদর্শক মো. এদিব মাহমুদ, সদর উপজেলা খাদ্য পরিদর্শক মো. সোহেল মিয়া, দৈনিক মজলুমের কণ্ঠের সহকারি সম্পাদক ও দৈনিক বর্তমান প্রত্রিকার জেলা প্রতিনিধি এস এম আওয়াল মিয়া, সদর উপজেলা উপ-খাদ্য পরিদর্শক মো. মোখলেছুর রহমান, সাংবাদিক আবু সাইদ, শহর যুবদলের সদস্য সচিব মীর মাজেদুর রহমান সজিব, মোয়াজ্জেম হাফেজ মো. সোলায়মান সরকার, সমাজ সেবক কাজী শাহজামান, ব্যবসায়ী মুক্তার আলী, চিকিৎসক খন্দকার নুর আমিন, রবি এয়ারটেলের ম্যানেজার রাম চন্দ্র কর্মকার, ব্যবসায়ী হীরা মিয়া, ডিলার আকাশ সওদাগরসহ এলাকার বিভিন্ন শ্রেণীর গন্যমান্য ব্যক্তিবর্গ।

এর পুর্বে দোয়া মাহফিল পরিচালানা করেন শহীদ মিজানুর রহসান হাই স্কুল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মওলানা সাইফুল্লাহ আল আশরাফ।

টাঙ্গাইল জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মইনুল ইসলাম ভূঞা জানান, ৩ জুলাই জেলা প্রশাসকের সভাকক্ষে পৌর এলাকার ১৮টি ওয়ার্ডের জন্য ২০জন ওএমএস’র ডিলার লটারির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন। নতুন ২০টি বিক্রয় কেন্দ্রে রোববার থেকে বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

প্রতিটি বিক্রয় কেন্দ্রে খাদ্য বিভাগ থেকে ১জন করে তদারকি কর্মকর্তা উপস্থিত থাকবেন। এছাড়াও খাদ্য বিভাগের কর্মকর্তারা বিক্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করবেন।

এম.কন্ঠ/  ২৭ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন