ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

সখিপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ; গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৫১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

টাঙ্গাইলের সখিপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকালে ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার দাড়িয়াপুর গ্রামের লিটন (৪০) ও একই গ্রামের রফিক (৩৯)। সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই গৃহবধূ উপজেলার দেওবাড়ি গ্রামের বাসিন্দা। তার স্বামী বাক প্রতিবন্ধী।

মামলা সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই রাতে গৃহবধূর স্বামীর বাড়িতে তার শাশুড়ির সঙ্গে বিরোধ হয়। পরে ওইদিন রাতে কাউকে কিছু না বলে ওই গৃহবধূ বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বাবার বাড়ি উপজেলার ছিলিমপুরে আসার পথে পথিমধ্যে রাত ৩টার দিকে বড় মৌষা বাজার এলাকায় পৌঁছালে তার গতিরোধ করে কয়েকজন ব্যক্তি। এসময় তাকে ফুসলিয়ে ওই বাজারের পরিত্যক্ত একটি ঘরে নিয়ে অভিযুক্তরা তিনজনে মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না জানাতেও হুমকি-ধামকি দেয় অভিযুক্তরা। এ ঘটনায় সোমবার (১৪ জুলাই) সকালে ওই গৃহবধূ বাদী হয়ে সখিপুর থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।

সখিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রভাষ কুমার বসু বলেন, ‘ওই গৃহবধূর স্বামী বাক প্রতিবন্ধী। তার শাশুড়ির সাথে বিরোধ হলে গৃহবধূ তার বাবার বাড়িতে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। এ ঘটনায় মামলা হয়েছে। গৃহবধূরকে ডাক্তারি পরীক্ষা করতে সোমবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

সখিপুর থানার অফিসার ইনজার্জ (ওসি) আবুল কালাম ভূইয়া বলেন, ‘এঘটনায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদেরকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।’

এম.কন্ঠ/  ১৪ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন