ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন-প্রতিমন্ত্রী টুকু দিঘুলীয়া কল্লোল সমিতির সাধারণ সভা টাঙ্গাইলে সন্ত্রাসের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইল জেলায় গুণী শিক্ষক মনোনীত মুহাম্মদ শাহীন আল মামুন নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা ব্রীজে রডের বদলে বাঁশ; এবার বাসাইল উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ ঘাটাইলে বৈদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু টাঙ্গাইলে সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান বাসাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ: দুদকের অভিযান

টাঙ্গাইলে হাসপাতাল আঙ্গিনায় অবৈধ দোকান দখল

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১১:৫৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আঙ্গিনায় অবৈধ ছোট বড় বিভিন্ন দোকান করার অভিযোগ উঠেছে।

এতে করে জায়গা দখলসহ হাসপাতাল ও মুল সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। অভিযোগ রয়েছে, টাকার বিনিময়ে অবৈধভাবে দিনের পর দিন দোকান পরিচালনা করছে ব্যবসায়ীরা।

অবৈধ দোকানপাট বন্ধ করে যানজট নিরসনের দাবি জানিয়েছে হাসপাতালের রোগির স্বজনরা। ইতিপূর্বে বিভিন্ন মিডিয়ায় নিউজের পর কয়েক দোকান বন্ধ করে দেয় পুলিশ। পরবর্তীতে অধিক টাকার বিনিময়ে আবারও দোকান পরিচালনা করে আসছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেনালের হাসপাতাল ও শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আঙ্গিনায় চায়ের দোকান, শরবতের দোকান, ফলের দোকান, চা পানের দোকানসহ নানা ব্যবসা করা হচ্ছে। অভিযোগ রয়েছে, হাসপাতালের দালাল ও প্রায় ৩০ টি দোকান থেকে দোকান থেকে প্রতি মাসে ৫০০ থেকে দুই হাজার মাসোহারা তোলেন পুলিশ বক্সের দায়িত্বপাপ্ত ইনচার্জ আতিক মিয়া দেন। এছাড়াও হাসপাতালের অর্ধশাতিক দালালের কাছ থেকে এক হাজার টাকা করে মাসোহারা নেয়ার অভিযোগ রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েক জন ব্যবসায়ী বলেন, হাসপাতালের আঙ্গিনায় দোকান করতে হলে মাসোহারা দিতে হয়। পুলিশকে টাকা না দিয়ে দোকান করার কোন উপায়ই নেই। টাকা দিতে দেরি হলে লতিফ খারাপ আচরণ করে থাকে।

এ বিষয়ে পুলিশ বক্সের ইনচার্জ আতিক মিয়া বলেন, কোন প্রকার টাকা নেয়া হয় না। তবে প্রতি নিয়ত মোবাইল কোর্ট করা হচ্ছে।

এম.কন্ঠ/০২ মার্চ/এম.টি

নিউজটি শেয়ার করুন