ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুলে গাছের চারা বিতরণ ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোপালপুরে জামায়াতের মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশুদের নিয়ে ফল উৎসব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুরে আন্ডারপাসের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী সখীপুরের দুলাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন রামরু’র সহযোগিতায় সাড়ে ৭৪ লাখ টাকা পেলেন প্রবাসীর স্ত্রী শুকুরী

যমুনা সেতুতে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার; টোল আদায় ৪ কোটি ১০ লাখ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:২৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

যমুনা সেতু প্রতিষ্ঠার পর গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার ও টোল আদায় হয়েছে। এই সময়ে ৬৪ হাজার ২৮৩টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা।

শুক্রবার (৬ জুন) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে, ২০২৩ সালের ২৮ জুন ঈদযাত্রাকে কেন্দ্র করে ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৪৮৮টি যানবাহন সেতু পারাপার হয়েছিল। সেসময় টোল আদায় হয় ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা। ২০২১ সালের ১৩ মে ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৭৫৩টি যানবাহন পারাপার হয়েছিল যমুনা সেতু। টোল আদায় হয়েছিল ২ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ২৪০ টাকা। আর এবারের ঈদযাত্রায় মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ৫১ হাজার ৮৪৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে ৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত উত্তরবঙ্গগামী ৪৩ হাজার ৩টি যানবাহন যমুনা সেতু পারাপার করেছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৪২ লাখ ৩০ হাজার ৭০০ টাকা। অপরদিকে, ঢাকাগামী ২১ হাজার ২৮০টি যানবাহন সেতু পারাপার করেছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৬৮ লাখ ৫০ হাজার ২৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘ঈদযাত্রায় মহাসড়কে স্বাভাবিক সময়ের চেয়ে তিনগুণ বেশি যানবাহন চলাচল করছে। অতিরিক্ত যানবাহনের চাপ ও যানজট নিরসনে যমুনা সেতু পূর্ব ও পশ্চিম উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপন করা হয়েছে। এ ছাড়া মোটরসাইকেলের জন্য আলাদা ৪টি বুথ স্থাপন করা হয়েছে। যমুনা সেতুর ওপর কোনো দুর্ঘটনা ঘটলে এজন্য দুইটি রেকারের ব্যবস্থা রাখা হয়েছে।’

প্রসঙ্গত, ১৯৯৮ সালে যমুনা সেতু দিয়ে যানবাহন চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়।

এম.কন্ঠ/  0৬ জুন   /এম.টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন